ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে এনসিপি প্রার্থী ঘোষণা করেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে সাবেক উপদেষ্টা ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে গত সংসদ নির্বাচনে ঢাকা‑৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা করেছে।






