ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার মধ্যে ইহুদি ও আরব দলগুলোকে নিয়ে জোট সরকার গঠনের সমর্থনে আজ শনিবার রাতে দেশজুড়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে কোনো দল বা জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। স্ট্যান্ডিং টুগেদার নামের একটি গোষ্ঠী এই বিক্ষোভের আয়োজন করেছে। তাদের দাবি, আরব নাগরিকদেরও দেশের ভবিষ্যৎ নির্ধারণে পূর্ণ অংশীদার হতে দিতে হবে।







