গাজা উপত্যকায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েল দুই হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে। এদের মধ্যে অন্তত ৩৫০ জন শিশু এখনো ইসরায়েলি কারাগারে কঠিন পরিস্থিতিতে বন্দি রয়েছে। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে এই আটকের ঘটনা ঘটছে।
সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি শিশুদের ভয়ভীতি প্রদর্শন, নির্যাতন, অনাহার এবং স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করার মতো কর্মকাণ্ড বাড়িয়েছে। সম্প্রতি হেবরন অঞ্চল থেকে ছয় শিশুকে আটক করা হয়েছে।







