মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অত্যন্ত গোপনে ইসরায়েল সফর করেছেন এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ খবর জানিয়েছে। ইসরায়েলে নির্বাচনের মাত্র ৯ দিন আগে এই সফর অনুষ্ঠিত হলো।
হেগসেথের এই সফরের বিষয়ে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বা ওয়াশিংটনের ইসরায়েলি দূতাবাস এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নেতানিয়াহুর প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।







