ইসরায়েলে গতকাল মঙ্গলবারের নির্বাচনের পর বুথফেরত জরিপে দেশটির আরব দলগুলোর ১৯টি আসনে জয়ী হওয়ার আভাস পাওয়া গেছে। ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলিদের ভোটদানের হার কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ ছিল, যা প্রায় ৮০ শতাংশে পৌঁছেছে।
এই বিপুল ভোটদানের ফলে আরবদের নেতৃত্বাধীন প্রধান দল ‘জয়েন্ট লিস্ট’ এবং ‘রাআম’ বা ইউনাইটেড আরব লিস্ট উল্লেখযোগ্য সংখ্যক আসন জিততে পারে বলে ধারণা করা হচ্ছে।







