ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত দেশটির নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তদন্ত করছে। কাতার ও তুরস্কসহ অন্য কোনো দেশ আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি প্রভাবিত করতে অর্থ পাঠিয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান বিচারপতি নোয়াম সোলবার্গের নির্দেশে এই তদন্ত শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি আরব দলগুলোর অভাবনীয় সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ তুলেছে।







