মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, রাজনীতির জগতে কাউকে বিশ্বাস করেন না।
ট্রাম্প জানান, নেতানিয়াহুর পক্ষের লোকজন চান তিনি নির্বাচনে ভূমিকা রাখুন। তবে তিনি কাউকে সমর্থন দেওয়ার ব্যাপারে স্পষ্ট প্রতিশ্রুতি দেননি। তিনি আরও দাবি করেন, ইসরায়েলের মানুষ তাকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হতে বললে ৯৯ শতাংশ মানুষ তাকে সমর্থন দেবে। দুই দেশের সামরিক অংশীদারত্বকে তিনি অত্যন্ত সফল বলে উল্লেখ করেন।












