মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। ট্রাম্প নেতানিয়াহুকে 'মহান যোদ্ধা প্রধানমন্ত্রী' হিসেবে অভিহিত করে বলেছেন, ইসরায়েল অন্য কাউকে নেতা নির্বাচন করলে যুক্তরাষ্ট্রকে একাই ইরানকে দমাতে হবে, যা তিনি চান না।
ইসরায়েলের নির্বাচন ২৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ পার্টি বিরোধী জোটের চেয়ে সামান্য পিছিয়ে আছে। ট্রাম্পের এই সমর্থন নেতানিয়াহুর জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।







