ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ দেশটির আরব ভোটারদের পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর কট্টর ইহুদি দলগুলো নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ ও ব্যালট জালিয়াতির অভিযোগ তোলার পর হারজগ এই অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেছেন, বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।
হারজগ জোর দিয়ে বলেন, ‘এমন একটি মুহূর্তেও পুরো একটি সম্প্রদায়, যাঁরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে এবং গণতন্ত্রে সক্রিয় অংশ নিতে চেয়েছিলেন, তাঁদের কলঙ্কিত করা থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে।’ তিনি রাজনৈতিক দলগুলোকে দেশের প্রতি দায়িত্ববোধ থেকে নিজ নিজ অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।







