যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি ইসরায়েলি রাজনীতিতে জড়াতে চান না এবং তার মনোযোগ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিকেই থাকবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে নেতানিয়াহুকে সরাসরি সমর্থন জানিয়েছেন, সেখানে ভ্যান্সের এই অবস্থান ভিন্ন মেরুর ইঙ্গিত দেয়। তিনি বলেন, তিনি কোনো পক্ষে না গিয়ে আমেরিকান প্রার্থীদের সমর্থন করবেন। এর আগে তিনি হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে সমর্থন জানিয়েছিলেন।







