অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে হেবরনের আল-জালদা ও আইন দেইর বাহা এলাকার প্রায় ৩০০ পরিবারকে জোরপূর্বক ঘরছাড়া করা হয়েছে। এছাড়াও রামাল্লা, জেনিন, নাবলুসসহ অন্তত ১৫টি এলাকায় অভিযান চালিয়ে ৭০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। এদের অধিকাংশই সাবেক বন্দী বলে জানা গেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য বড় চমকের ইঙ্গিত দিয়েছেন এবং বলেছেন যে তারা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকাতে কাজ করবেন। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ২৬ হাজারের বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।







