ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের সরকার উৎখাতের প্রচেষ্টা জোরদার করতে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন। নেতানিয়াহু বলেন, ‘ইরানি শাসনব্যবস্থার অবসান ঘটানোর কাজ সম্পন্ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে বহুবার আলোচনা করেছি, গতকালও কথা হয়েছে।’
সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আকস্মিক ইসরায়েল সফরে যান এবং নেতানিয়াহুর সঙ্গে ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে আঞ্চলিক হুমকি ও তা মোকাবিলায় দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও কথা হয়।







