মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে হামলার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, এই হামলা রোববারই হতে পারে অথবা তেহরানের সঙ্গে একটি বড় ও চমৎকার সমঝোতায় পৌঁছানো যেতে পারে।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ‘আগামীকালই’ ইরানে হামলা চালাতে পারে। তবে ইরান সমঝোতায় পৌঁছাতে চাইলে নতুন করে সামরিক পদক্ষেপ এড়ানো সম্ভব। তার লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা।







