ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি হুঁশিয়ারি দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হলে উপসাগরীয় অঞ্চলে থাকা ডেটা সেন্টার, ইন্টারনেট ক্যাবল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোয় হামলা চালানো হতে পারে। এই হুমকির ফলে মধ্যপ্রাচ্যের ডিজিটাল অর্থনীতি এবং ইউরোপ-এশিয়ার ইন্টারনেট সংযোগের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ ইন্টারনেট ট্রাফিক চলাচল করে। এই প্রণালিতে হুতিদের নিয়ন্ত্রণ এবং সমুদ্রতলের ইন্টারনেট ক্যাবলগুলোর নিরাপত্তা নিয়ে আশঙ্কা বেড়েছে। ডেটা সেন্টার ও ইন্টারনেট ক্যাবলগুলো বিশ্বের বিপুল পরিমাণ তথ্যের গুরুত্বপূর্ণ বাহক হওয়ায় এগুলো তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ।







