মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সব ধরনের বিকল্প পথ খোলা রেখেছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা আল-জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন এবং এটি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।







