যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে মেহরদাদ আখলাঘি কেতাবচি ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার (১৮ অক্টোবর) পার্লামেন্টে ২৩৭ জন আইনপ্রণেতার ভোটে তার নিয়োগ অনুমোদন হয়।
৬৮ বছর বয়সী আখলাঘির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ৪২ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মহাকাশ প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম উৎপাদনে। তিনি শহীদ বাকেরি শিল্পগোষ্ঠী, অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন এবং ডিফেন্স ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের নেতৃত্ব দিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা আখলাঘি সামনে সামরিক অবকাঠামো পুনর্গঠন, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের উৎপাদন বৃদ্ধি এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করার চ্যালেঞ্জ মোকাবিলা করবেন।










