যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আরও এক বা দুটি স্থাপনায় হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন। তিনি দাবি করেছেন, এসব স্থাপনা ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের মাত্র ১০ মিনিট সময় লাগবে। তবে ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন।
অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নতুন করে হামলা চালানো হলে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছেন, লক্ষ্যবস্তুর তালিকায় আমেরিকান-জায়নিস্ট শত্রুপক্ষের সব ধরনের দৃশ্যমান ও অদৃশ্য সম্পদ অন্তর্ভুক্ত করতে হবে।










