পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্কুল বন্ধ, আংশিকভাবে ইন্টারনেট বিচ্ছিন্ন এবং পণ্যবাহী কনটেইনার দিয়ে সড়ক আটকে দেওয়া হয়েছে। সেনাবাহিনী শহরে প্রবেশ করছে। কেন্দ্রীয় সরকারের দাবি, এই পদক্ষেপ জনগণের সুরক্ষা এবং পিটিআই সরকার সন্ত্রাসীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছিল।
তবে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ বা ব্যাখ্যা দেওয়া হয়নি। জরুরি অবস্থা জারির সময় নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ এক সপ্তাহ ধরে পিটিআই সমর্থকরা ইমরান খানের মুক্তির দাবিতে মিছিল করছেন। পর্যবেক্ষকদের মতে, এই পদক্ষেপ দেশে আরও অস্থিতিশীলতা তৈরি করতে পারে।










