ইন্দোনেশিয়া তাদের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সিঙ্গাপুরে গ্যাস রপ্তানি কমিয়েছে। দেশটির তেল ও গ্যাস খাতের তদারককারী সংস্থা এসকেকে মিগাস জানিয়েছে, সিঙ্গাপুরে দৈনিক মোট ৩ কোটি ১০ লাখ স্ট্যান্ডার্ড ঘনফুট গ্যাস সরবরাহ কমানো হয়েছে। এর মধ্যে রিয়াউ দ্বীপপুঞ্জের নাতুনা অঞ্চল থেকে ১ কোটি ৫০ লাখ এবং সুমাত্রা থেকে ১ কোটি ৬০ লাখ স্ট্যান্ডার্ড ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস করা হয়েছে। দেশের বিদ্যুৎ উৎপাদনের জন্য নির্ভরযোগ্য গ্যাস সরবরাহ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ার এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে যখন দাবানলের ধোঁয়া ও বায়ুদূষণ নিয়ে দেশটির সঙ্গে আঞ্চলিক কয়েকটি দেশের বিরোধ চলছে। সিঙ্গাপুরের জ্বালানি বাজার কর্তৃপক্ষ জানিয়েছে, সরবরাহ কমানোর পরিমাণ দেশটির দৈনিক মোট গ্যাস চাহিদার ২ শতাংশেরও কম এবং জরুরি পরিকল্পনাও রয়েছে।












