ইন্দোনেশিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৯ লাখ হেক্টরের বেশি বনভূমি দাবানলে পুড়ে গেছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে বন উজাড় পর্যবেক্ষণকারী সংস্থা নুসানতারা অ্যাটলাস। সংস্থাটির মতে, এই সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ ছোট ছোট পোড়া এলাকা এবং ঘন ধোঁয়াশার কারণে কিছু এলাকা শনাক্ত করা সম্ভব হয়নি।
নুসানতারা অ্যাটলাসের প্রতিষ্ঠাতা ডেভিড গ্যাভো জানিয়েছেন, পুড়ে যাওয়া এলাকার পরিমাণ প্রায় ১৯ লাখ ১৬ হাজার ৫৮৮ হেক্টর, যা লন্ডনের আয়তনের প্রায় ১২ গুণ। তিনি আশঙ্কা করছেন, চলতি বছরের দাবানল ২০১৫ সালের মতো ভয়াবহ হতে পারে, কারণ আগুনের হটস্পটের সংখ্যা এখনো বাড়ছে।







