ফ্রান্সের সাম্প্রতিক অস্থিরতার পর এবার পুরো ইউরোপজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সংগঠন। আগামী ২০ নভেম্বর ইউরোপের ৯টি দেশের ১০১টি সংগঠন সমন্বিত যুব ধর্মঘটের ডাক দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই নেটওয়ার্ককে ‘ক্যাওস ইনকর্পোরেটেড’ বলছেন।
ফ্রান্সে পাঁচ লাখ মানুষের অংশগ্রহণে সহিংসতার পর আন্দোলনকারীরা রাজপথে থাকার ঘোষণা দিয়েছে। তারা অক্টোবর-নভেম্বরে দফায় দফায় নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। এদিকে যুক্তরাজ্যের ‘সোশ্যালিস্ট স্টুডেন্টস’ সহ ইউরোপের প্রায় ৩০টি যুব ও ছাত্র সংগঠন ২০ নভেম্বর ‘আন্তর্জাতিক যুব ধর্মঘট’-এ অংশ নেবে। তারা কর্মবিরতি, জনসভা ও সড়ক অবরোধের আহ্বান জানিয়েছে।







