রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি ইউক্রেনের হয়ে হামলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে এক সুইডিশ নাগরিককে আটক করেছে। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা বলে রাশিয়ায় প্রবেশ করেছিলেন। তার বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অভিযোগ আনা হয়েছে এবং সন্ত্রাসবাদ-সংক্রান্ত আরও অভিযোগ আনা হতে পারে।
আটক ব্যক্তি ভিডিওতে স্বীকারোক্তিতে বলেছেন, তিনি ইউক্রেনের আইদার ব্যাটালিয়নের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ড্রোন ব্যবহার করে সন্ত্রাসী হামলা চালাতে রাশিয়ায় এসেছিলেন। সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও এ মুহূর্তে তারা ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে জানিয়েছে।







