স্পেন ও ফ্রান্সের পর এবার ইতালি ও পর্তুগালেও আবাসন সংকট ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইতালির মিলানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে, যেখানে দাঙ্গা পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, আগুন দেওয়া কোনো অধিকার নয়। অন্যদিকে, পর্তুগালের রাজধানী লিসবনে বিক্ষোভকারীরা তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছেন, যা স্পেনের মাদ্রিদের আন্দোলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
পর্তুগালের আন্দোলনকারীরা দেশের করদাতাদের অধিকার হরণের অভিযোগ তুলেছেন, বিশেষ করে আবাসনের অধিকার নিয়ে। তারা বলছেন, দেশের অর্থনীতি সচল রাখা সাধারণ মানুষ আজ অধিকার হারাচ্ছে এবং তাদের 'দম বন্ধ হয়ে আসছে'। লিসবনে রাজা চতুর্থ পেদ্রোর ভাস্কর্যের চারপাশে গান গেয়ে তারা রাতভর অবস্থান কর্মসূচি পালন করেন।







