রাজধানীর আদাবর এলাকায় উন্নয়নকাজে বাধা ও ভবনমালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয় এবং আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবি জানিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজের উন্নয়নকাজে বাধা দেওয়া এবং চাঁদা আদায়ের অভিযোগে এই গ্রেপ্তার করা হয়েছে। তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।








