আইন ছাড়া রাষ্ট্র নির্মাণ অসম্ভব, বলেছেন ব্যারিস্টার নাজির আহমদ। তিনি উল্লেখ করেন, আইন হলো সভ্যতাকে বন্যতা থেকে আলাদা করার সুরক্ষা-প্রাচীর।
আইন ছাড়া সমাজে উশৃঙ্খলতা, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতা বৃদ্ধি পায়। সামাজিক প্রথা ও রীতিনীতি গুরুত্বপূর্ণ হলেও আইনের মর্যাদা এদের ঊর্ধ্বে।







