অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, আইন পেশায় যুক্ত কারও বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে, তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আইন শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, আইন পেশা কেবল জীবিকা অর্জনের উপায় নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইনজীবীদের সততা, পেশাগত দক্ষতা, নিরপেক্ষতা ও নৈতিক মূল্যবোধই তাদের প্রকৃত মর্যাদা নির্ধারণ করে। মক্কেলের স্বার্থ রক্ষার পাশাপাশি সত্য ও ন্যায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি।





