অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার শিকার ফেডারেল পার্লামেন্টের স্বতন্ত্র সদস্য হেলেন হেইন্সের দুই পা-ই কেটে ফেলতে হয়েছে। গত সোমবার বিকেলে ওয়াঙ্গারাতায় নিজ কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। একটি ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে তাকে কয়েক দফায় ধাক্কা দিয়ে চাপা দেওয়া হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে মেলবোর্নের আলফ্রেড হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ অস্ত্রোপচারের পর তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার স্বামী। পুলিশ ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত হামলা হিসেবে দেখছে এবং হামলাকারী ব্রেন্ডন নিউজান্টের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।







