রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৫০৬ জন গ্রেফতার হয়েছে। এই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩১৪ পিস ইয়াবা, ১১টি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে।
এছাড়াও অভিযানে ২টি সুইট গিয়ার, ১টি ব্যানার, ৬টি মুখোশ এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়। ডিএমপির বিভিন্ন বিভাগের অধীনে এই অভিযান পরিচালিত হয় এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।





