রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় বেসরকারি সংস্থা ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ রাতের অন্ধকারে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিনগত রাতে এই ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা টাকার বিনিময়ে এই হামলায় অংশ নিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং কারা তাদের ভাড়া করেছিল তা তদন্ত করে বের করা হবে। স্থানীয়দের অভিযোগ, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। রাড্ডা কর্তৃপক্ষ ভাঙচুরে প্রায় দেড় কোটি টাকার সরঞ্জাম লুট হওয়ার অভিযোগ করেছে।





