জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির অভিযোগ করেছেন যে, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বিএনপি সমর্থকরা তার স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিউগ্রিনি প্রোপার্টিজে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি ভিডিও বার্তা দিয়েছেন।
ভিডিও বার্তায় সালমান মুক্তাদির বলেন, ‘বাংলাদেশে নতুন কিছু করতে চাইলে এবং নিজের পায়ে দাঁড়াতে চাইলে এমনটাই ঘটবে।’ তিনি আরও বলেন, ‘বিএনপির যারা এটা করেছে, তারা এর থেকে বড় আর হতে পারবে না। এটাই তাদের স্বভাব।’ তিনি তার কর্মীদের সান্ত্বনা দিয়ে বলেন, ‘আমি এর থেকেও বড় কিছু করব।’





