আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি। চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর সালমান মুক্তাদির নিজের ফেসবুক পেজে স্টুডিওর ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন। এতে দেখা যায়, স্টুডিওর আসবাবপত্র ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আরেক কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান।





