রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে এই ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন।
সালমান মুক্তাদির জানান, তার স্টুডিওর মালিকের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে এই হামলা হয়েছে। হামলাকারীরা চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে তিনি ধারণা করছেন। তবে পুলিশের ভাষ্যমতে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি এবং সালমান মুক্তাদিরের স্টুডিও লক্ষ্য ছিল না। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।





