কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। সালমানের দাবি, চাঁদা না দেওয়ায় বিএনপির লোকজন এই হামলা চালিয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এই ঘটনা ঘটে।
স্টুডিওর এক কর্মকর্তা জানান, প্রায় দেড়শ লোক আগ্নেয়াস্ত্র ও চাপাতি নিয়ে ঢুকে ভাঙচুর শুরু করে এবং মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার সময় ঢাকায় ছিলেন না সালমান। খবর পেয়ে ঢাকায় ফিরে তিনি ফেসবুক লাইভে এসে ঘটনার বিবরণ তুলে ধরেন এবং এর তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এই হামলায় তার অনেক মূল্যবান সরঞ্জাম ও ক্লায়েন্টদের ফুটেজ নষ্ট হয়েছে, যা অপূরণীয় ক্ষতি।




