রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, পাশের জমির মালিকের সঙ্গে 'নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড'-এর জমি নিয়ে বিরোধের জেরে এই হামলা হয়েছে। সালমান মুক্তাদিরের স্টুডিও লক্ষ্য ছিল না এবং এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





