নরওয়ের ট্রোল তেল ও গ্যাসক্ষেত্র থেকে তোলা পাথরের নমুনা পরীক্ষা করে বিজ্ঞানীরা ১৬ কোটি বছর আগের প্লেসিওসর নামক সামুদ্রিক সরীসৃপের অপাচ্য খাদ্যাবশেষ খুঁজে পেয়েছেন। ১৫ থেকে ১৬ কোটি বছর আগের ভূতাত্ত্বিক স্তর থেকে সংগৃহীত এই জীবাশ্মগুলো ‘রেগার্জিটালাইটস’ নামে পরিচিত।
গবেষকদের মতে, এই স্তূপগুলো প্লেসিওসরদের উগরে দেওয়া বমি, যেখানে ভাঙা ঝিনুকের খোলস, সামুদ্রিক কেঁচো ও লতাপাতার টুকরো রয়েছে। এই আবিষ্কার জুরাসিক যুগের সামুদ্রিক বাস্তুতন্ত্র সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে।








