ব্রিটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি মাসের শুরুতে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের আগে সংঘাত শুরুর বিরোধীতা করেন।
এই পরিকল্পনার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে হোয়াইট হাউস জানিয়েছে, তারা এ বিষয়ে অবগত নয়।











