ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করায় দেশটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে পড়েছে। এই পরিস্থিতিতে ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের মতো দেশগুলোর কাছে জরুরি সহায়তা চেয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্রের মজুত কমে যাওয়ায় তারা এবার অন্যান্য দেশের ওপর নির্ভরশীল হচ্ছে।
সৌদি আরবের প্রধান প্রতিপক্ষ ইরান হুতিদের সমর্থন দিচ্ছে। সম্প্রতি হুতিরা পবিত্র নগরী মক্কার দিকেও ড্রোন হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে সৌদি আরব, যা ‘চূড়ান্ত সীমা’ লঙ্ঘন বলে তারা মন্তব্য করেছে। তবে হুতিরা এই অভিযোগ অস্বীকার করেছে।




