সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর বন্ধ থাকার কারণে প্রবাসী বাংলাদেশি কর্মীসহ বিভিন্ন যাত্রী তাদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প আকাশ পথ ব্যবহার করছেন। শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন তথ্য জানিয়েছেন বেশ কয়েকজন যাত্রী।
বিমানবন্দর বন্ধ থাকায় অনেক যাত্রীকেই অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে অন্য রুটে যাত্রা করতে হচ্ছে, যা তাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।











