সৌদি আরব চলতি বছর প্রথম ১০ মাসে ১৯০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এদের মধ্যে ১১৬ জন মাদক চোরাচালানের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন, যাদের ৮০ জনই ছিলেন বিদেশি নাগরিক। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
দেশটিতে সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তবে তারা এই ১৯০ জনের মধ্যে ছিলেন কিনা তা স্পষ্ট নয়। গত শনিবার সন্ত্রাসবাদের দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি কর্তৃপক্ষ জনশৃঙ্খলা বজায় রাখতে মৃত্যুদণ্ডকে প্রয়োজনীয় মনে করে এবং আপিলের সুযোগ শেষ হওয়ার পরই এটি প্রয়োগ করা হয় বলে দাবি করে।











