রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালপত্র লুটের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই হামলা হয়।
সালমান মুক্তাদিরের অভিযোগ, চাঁদা না দেওয়ায় স্থানীয় কিছু লোক প্রতিশোধ নিতে তার স্টুডিওতে হামলা চালায়। তারা সিসি ক্যামেরা, যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ লুট করে এবং স্টুডিওর জিনিসপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুজনকে আটক করেছে। জায়গা দখলকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।





