রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনা করে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার (২১ অক্টোবর) রাত ৮টায় এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বন্ধাবস্থা বলবৎ থাকবে।
বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে বলা হয়েছে। এর আগে গত ১১ অক্টোবরও একই কারণে সাজেক বন্ধ ঘোষণা করা হয়েছিল, যা পরে দুর্গাপূজা উপলক্ষে পুনরায় খুলে দেওয়া হয়।








