শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে রায়ানএয়ারের কর্মীদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ এনেছেন। তিনি দাবি করেন, তার পরিবারকে বৈষম্যমূলক ও হুমকিমূলক আচরণ করা হয়েছে। সাঙ্গাকারা সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার বিবরণ দিয়ে লেখেন যে, কর্মীদের আচরণ ছিল অত্যন্ত আপত্তিকর।
তবে রায়ানএয়ার এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, সাঙ্গাকারা প্রথমে প্রয়োজনীয় ভিসার কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। যাচাইয়ের পর তার ভ্রমণের যোগ্যতা নিশ্চিত করা হয় এবং তিনি নির্ধারিত ফ্লাইটে ভ্রমণ করেন। সাঙ্গাকারা বিমান সংস্থার এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন এবং তিনি এটিকে বর্ণবাদ বলে অভিহিত করেছেন।





