ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার জোশীমঠ-বদরিনাথ রুটে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট ৬ জন আরোহী ছিলেন। বিধ্বস্ত হওয়ার আগে এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়ে যায়।
রাজ্যের উদ্ধারকারী দল ও সেনাবাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে। মুখ্যমন্ত্রী পুষ্কর ধামী বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং গুরুতর আহতদের চিকিৎসার জন্য এয়ারলিফ্টের নির্দেশ দিয়েছেন।





