জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী সম্প্রতি 'কৌন বানেগা ক্রোড়পতি' অনুষ্ঠানে হাজির হয়ে তার জীবনসঙ্গী সম্পর্কে নিজের পছন্দের কথা জানিয়েছেন। তিনি বলেন, তার সঙ্গীকে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে। নিজের ভুল বুঝতে পারা, তা শুধরে নেওয়া এবং নিজের কাজের দায় স্বীকার করার মানসিকতাও থাকতে হবে।
সাইয়ের মতে, ভুল যে কেউ করতে পারেন, তবে সেই ভুলের দায় অন্যের ওপর চাপিয়ে না দিয়ে নিজের আচরণ নিয়ে ভাবতে জানা জরুরি। আত্মসমীক্ষার এই ক্ষমতাকেই তিনি জীবনসঙ্গীর গুরুত্বপূর্ণ গুণ হিসেবে দেখেন। এছাড়া, হবু সঙ্গী ভালো রান্না করতে জানলে সেটি হবে বাড়তি যোগ্যতা বলে জানিয়েছেন তিনি।



