রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদনের জন্য বি টু বা ক্রিটিক্যালিটিতে যাওয়ার অনুমতির অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা) এই অনুমতি দেবে। এই ধাপে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন তৈরি করা হবে, যার মাধ্যমে চুল্লিতে ধীরে ধীরে স্থায়ী ও নিরাপদভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
প্রকল্পের স্টেজ বি ওয়ান সফলভাবে শেষ হয়েছে এবং স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও কেটে গেছে। এরপরের ধাপ বি টু, যেখানে চুল্লিকে প্রাথমিক অপারেশনের জন্য প্রস্তুত করা হয় এবং ক্রিটিক্যালিটি শুরু হয়। সফলভাবে ৩০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হলে তা জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ শুরু হবে।




