পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে খড়বোঝাই একটি ভটভটিতে আগুন লেগেছে। বুধবার (২১ অক্টোবর) বিকেলে রেলওয়ে গোরস্থান এলাকায় এই ঘটনা ঘটে।
প্রকল্পের কেপিআই জোনের কাছে হওয়ায় প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, অসাবধানতাবশত চালকের সিগারেটের আগুন থেকে খড়ে আগুন লেগে যেতে পারে। খবর পেয়ে প্রকল্পের শ্রমিক, ট্রাফিক পুলিশ ও সেনা সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। চালক আগুন লাগার পর দ্রুত গাড়িটি নিয়ে পালিয়ে যান।







