ঢাকার শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মোছার চেষ্টার মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’- এর সভাপতি আল নুর মোহাম্মদ আয়াস ওরফে এ এন এম আয়াস ও মারজিয়া খন্দকার রিমিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হাসান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে আটক রাখার আবেদন জানান। আসামিপক্ষে জামিন চেয়ে শুনানি করা হলেও রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত মঙ্গলবার সাকিবুল হাসান ও সুজন মিয়াকেও রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছিল।












