গত জুন থেকে আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের গড় তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা ২০ শতকের গড়ের চেয়ে ১.৭ ডিগ্রি বেশি। আগস্ট ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণ মাস।
দেশের প্রায় ৫৯ শতাংশ এলাকা খরার কবলে ছিল, যা এক মাসে ১০ শতাংশ বেড়েছে। তাপপ্রবাহে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।










