যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার হুমকির মুখে ইরান তার সামরিক নীতিতে বড় পরিবর্তন এনেছে। এখন থেকে কেবল পাল্টা জবাব নয়, প্রয়োজনে প্রতিবেশী দেশগুলোতেও সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসি জানিয়েছে, তাদের নতুন নীতি হবে আক্রমণাত্মক ও অসমতাভিত্তিক। শত্রুপক্ষের যেকোনো হামলার পর শুধু প্রতিশোধমূলক আঘাত নয়, বরং প্রতিপক্ষের বিরুদ্ধে আরও বিস্তৃত সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রাখবে ইরান। এই ঘোষণার মধ্যেই হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত রয়েছে।










