যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওলেশকি শহরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। শহরটি ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার দখলে রয়েছে।
হোয়াইট হাউস শুক্রবার এই ঘোষণার পর ইউক্রেনের এক কর্মকর্তা জানান, শিগগিরই যুদ্ধবিরতি কার্যকর হবে। ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, রণাঙ্গনে এটি বাস্তবায়নের সময় নির্ধারণ নিয়ে সামরিক বাহিনী কাজ করছে। মেলানিয়া ট্রাম্প বলেন, ওলেশকির সাধারণ মানুষ সীমিত বিদ্যুৎ পাচ্ছেন এবং নিয়মিত সামরিক হামলার শিকার হচ্ছেন।










